মানুষ ও জানোয়ার
শোন বন্ধু,
মানুষ ও জানোয়ার এর মধ্যে পার্থক্য কোথায় জানিস?........…..…..শোন তাহলে,"বিবেক" মানুষের পেটে জম্ম নিলে মানুষ হয় না।মানুষ হতে হলে মনুষ্যত্ব ও বিবেক থাকাটা জরুরি। জানিস তো মুরুব্বিরা বলেন "মানুষের মত মানুষ হ" তার মানে মানুষের ঘরে জম্ম নিলে তাকে মানুষ বলা হয় না।মানুষ হতে হলে তাকে কিছু মহৎ গুন অর্জন করতে হয়।
অপর দিকে জানোয়ার হতে হলে জানোয়ারকে এমন কোন গুনের দরকার হয় না। শুধু জানোয়ারের পেটে জম্ম হলেই হয়।
বন্ধু তোকে একটা গল্পো শোনায়... শুনবি?....... তাহলে শোন....
এই তো সে দিনের ঘটনা, করোনা মহামারির জন্য টানা লকডাউন চলছিল।গরিব মানুষদের দুর্বিসহ অবস্থার সৃষ্টি হয়েছিলো।তাদের বাড়িতে খাবার নেয়,অর্থ নেয়।দিনমজুর খেটে খাওয়া মানুষ কি যে দুরাবস্থায় ছিলো বন্ধু!
আমি পড়ানো শেষ করে বাড়ি ফিরতেছি।
রিক্সার জন্য কোর্টের পাশে পুলিশ লাইনের কাছে দাড়িয়ে ছিলাম।সেখানে পুলিশ চেকপোস্টে দু'জন পুলিশ ছিলো দায়িত্বে। এক ফেরিওয়ালা লুঙ্গি বিক্রি করতে শহরে দিকে যাচ্ছিল। পুলিশ দু'জন তাকে থামিয়ে গালাগালি ও হেনেস্থা করতে লাগলো। তার অপরাধ সে লকডাউনের সময় খাবারের জন্য ফেরি করতে বেরিয়েছে। জানিস বন্ধু পুলিশ তার থলে থেকে পছন্দের দুটি লুঙ্গি কেড়ে নিয়ে তাকে মেরে তাড়িয়ে দিল।ফেরিওয়ালার সে কি কান্না! এখনো আমার মনে পরলে খারাপ লাগে...…বন্ধু।
জানোয়ারদের মনুষ্যত্ব নেয়,নেয় কোন বিবেক। তাই তারা দুর্বলদের উপর জুলুম করে। কিন্তুু মানুষর পেটে জম্ম নেওয়া কিছু প্রানী যদি এরুপ কু-আচরণ করে তাহলে তাদের কি বলবি বন্ধু?
ক) মানুষ
খ)জানোয়ার।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন